নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ, পলাতক অফিস সহকারী

ভেতরের খবর নিউজ ডেস্ক: নড়াইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই স্কুলের অফিস সহকারী রাকিব হোসেনের বিরুদ্ধে। রোববার দুপুরে শহরের আলাদাতপুরে নড়াইল কালেক্টরেট স্কুলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিক্ষার্থীদের বেতন নেওয়াকে কেন্দ্র করে এক অভিভাবকের সঙ্গে অফিস সহকারী রাকিব হোসেনের বাক্‌বিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক তাঁকে কক্ষে ডেকে কারণ জানতে চাইলে রাকিব ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক কক্ষ থেকে বের হওয়ার সময় হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ।
আহত প্রধান শিক্ষককে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রাকিব হোসেন পালিয়ে যান। নড়াইল সদর থানার পুলিশ জানিয়েছে, তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *