শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। যারা জুলাই আন্দোলনের চেতনার ভিত্তিতে রাজনৈতিক দল গঠন করেছেন, তাদের নতুন রাজনীতির অঙ্গীকার বাস্তবায়ন করে মানুষের সামনে নতুন রাজনৈতিক ধারা উপস্থাপনের আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি শুধু এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করে থাকেন, তবে এখনই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের সময়। পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ধারায় ফিরে যাওয়া বা আওয়ামী লীগ কিংবা যুদ্ধাপরাধীদের সঙ্গে সমঝোতার রাজনীতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একটি নতুন দল জুলাইয়ের কথা বললেও ১৯৪৭ সালের রাজনীতিতে ফিরে যেতে চায়। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংবিধান সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে সংবিধান সংস্কার সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে আইনের শাসন কার্যকর না থাকায় ‘মব কালচার’ সৃষ্টি হয়েছিল বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া গুমের ঘটনায় পৃথক শাস্তির বিধান রেখে আগামী সংসদে গুম প্রতিরোধ আইন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *