ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। পরাজয়ের পর রানার্সআপ মেডেল গ্রহণ করলেও আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। মঞ্চ থেকে নেমে সমর্থকদের দিকে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ১২০ মিনিটেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেসি মাঠেই মুখ ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থ ও প্রতিপক্ষের সান্ত্বনাতেও নিজেকে সামলে নিতে পারেননি তিনি।
ধারণা করা হচ্ছে, এটিই ছিল মেসির শেষ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর এবার তিনি তৃতীয় বিশ্বকাপ ফাইনালে রানার্সআপ হলেন। ২০১৪ সালেও জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন।
বিশ্বকাপ ক্যারিয়ারে মেসি খেলেছেন ৬টি আসরে ৩৪টি ম্যাচ। করেছেন ২১ গোল ও ১২টি অ্যাসিস্ট। তার ঝুলিতে রয়েছে একটি বিশ্বকাপ শিরোপা এবং দুটি রানার্সআপ পদক।
@ইয়াসমিন রিমা