ভাইরাল ভিডিও নিয়ে এমপি গাজী নজরুলর ব্যাখ্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
এ ঘটনায় গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে শ্বশুরের অফিসে অবস্থানের সময় কয়েকজন ব্যক্তি তাঁদের জিম্মি করে টাকা আদায় করেন এবং পরে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। তাঁর দাবি, এটি পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত অপপ্রচার।
এমপি জানান, তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *