মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিল্লির লোক কল্যাণ মার্গ এলাকা থেকে তাদের সঙ্গে ভারতীয় কংগ্রেসের আরও কয়েকজন নেতাকর্মীকেও আটক করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া তেলাপোকা জনতা পার্টির (টিজেপি) আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সোমবার পুলিশের হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আজ মোদির বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *