উখিয়ায় ‘গোপন বৈঠক’ অভিযোগে আ.লীগ–ছাত্রলীগের ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার উখিয়া থানার এসআই পলাশ বড়ুয়া বাদী হয়ে মামলাটি করেন। পুলিশের দাবি, শনিবার পালংখালীর নলবুনিয়ায় একটি বৈঠকে সরকারবিরোধী কর্মসূচি ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। অভিযানে মিলন বড়ুয়া ও আবু নাসের মোহাম্মদ ইমরানকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যান।
মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাসহ ১১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদ ও তদন্তে বৈঠকে অংশগ্রহণের তথ্য পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, পালংখালীতে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভার প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *