জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ (২৬ জুলাই ২০২৬ , রবিবার), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ), বীর বিক্রম জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তিন বাহিনী প্রধান এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *