অপপ্রচারের প্রতিবাদ জানালেন আটোয়ারী বলরামপুর আদর্শ কলেজ ছাত্রদল

ভেতরের খবর নিউজ ডেস্ক: আটোয়ারী বলরামপুর আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
সোমবার এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর ব্যক্তিগত, সামাজিক এবং সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে হাবিবুর রহমান বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার জন্য তিনি সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা অব্যাহত থাকলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *