ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভারতের নাগরিক পরিচয়পত্র আধার কার্ড উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। কার্ডটিতে তার নাম আজহার খান উল্লেখ রয়েছে। তবে এটি আসল নাকি জাল, তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আধার কার্ডটি ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্রের আদলে তৈরি এবং এতে ১৯৯৮ সালের ১২ মে জন্মতারিখ উল্লেখ রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ১৩ জুন পাহাড়তলীতে মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার হওয়া আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াছের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তে উদ্ধার হওয়া আধার কার্ডটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *