ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ৯ আগস্ট বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সফরসূচি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেবেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন। বাঁশখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য অবতরণস্থলে হেলিপ্যাড নির্মাণসহ সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে চলছে। একই সঙ্গে দলীয়ভাবেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
@ইয়াসমিন রিমা