বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মেমন,সম্পাদক শিহাব।

ভেতরের খবর নিউজ ডেস্ক:  (রাজশাহী):বড়াইগ্রাম (নাটোর):নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ২০২৬-২০২৯ মেয়াদের এি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিতে দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মো. মাহমুদুল হাসান মেমন সভাপতি এবং দৈনিক সংবাদ সারাবেলা-এর প্রতিনিধি মো. শাহাবুদ্দিন শিহাব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. রতন আলী ও মো. সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন, দপ্তর সম্পাদক লিটন রাজ, অর্থ বিষয়ক সম্পাদক রাখিব গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হোসেন এবং নির্বাহী সদস্যসহ মোট ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. মাহমুদুল হাসান মেমন বলেন, “বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”

সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন শিহাব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।”

নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *