বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ভেতরের খবর নিউজ ডেস্ক(রাজশাহী) :নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার (৩ আগস্ট) উপজেলার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৮০টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো কেরোসিন ঢেলে ঘটনাস্থলেই জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারে জড়িত ব্যক্তিরা জাল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় বিল থেকে জালগুলো উদ্ধার করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, নিষিদ্ধ চায়না রিং জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলা মৎস্য বিভাগ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

অভিযানে মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *