শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং রুম টু রিড বাংলাদেশ, নাটোর অফিসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির গঠন, দায়িত্ব, আইনগত দিক ও উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও হয়রানিমুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কমিটিকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *