বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিথ্যা অভিযোগ ও চরিত্রহননের প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তার বিরুদ্ধে তিন কোটি টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে একাধিকবার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য চাওয়া হলেও বীথিকা বিনতে হোসাইন তা দিতে পারেননি এবং পরে যোগাযোগও বন্ধ করে দেন বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের বক্তব্য ছড়ানো হয়েছে। আইনি নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইনে মানহানির মামলা সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *