ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটায় এক জনসমাবেশে বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন।’
সোমবার (১০ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘আপা যাওয়ার আগে বলতেন আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কী হইছে এখন? পালাইছে।’ তাঁর বক্তব্যে ‘আপা’ বলতে তিনি শেখ হাসিনাকে বোঝান।
এ সময় তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ক্ষমতার অপব্যবহার ও জনবিচ্ছিন্নতার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না। একই বক্তব্যে তিনি বলেন, ওই পথে হাঁটলে শেষ পর্যন্ত পালাতে হতে পারে।
@ইয়াসমিন রিমা