ছেলেকে না পেয়ে বাবাকে গুলি

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনায় ছেলেকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের কোমরে বিদ্ধ হয়েছে। আহত শিমুল (৩৫) নামে ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকার সামনে এ ঘটনা ঘটে। শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে ৮ থেকে ১০ জনের একটি দল করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয় বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়।

গুলির শব্দ ও শিমুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শিমুলের স্বামী মুকুল জানান, কয়েকজন যুবক দরজায় টোকা দিয়ে হৃদয়ের খোঁজ করেন। হৃদয় বাড়িতে নেই জানালে তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলিই শিমুলের কোমরে লাগে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *