মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বনানী থানার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের দাবি, মিছিলকারীরা নাশকতার উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া, আশিকুল ইসলাম, মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন। তাদের মধ্যে একজনকে স্থানীয় জনতা মারধর করে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।

ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *