ডাকাতের হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় রাজপতি (৩৫) নামে এক তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুসকুনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজপতি ভোলাহাট উপজেলার নামো মুশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পুসকুনি এলাকায় ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন তিনি। এ সময় কয়েকজন ডাকাত সদস্য তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

রাজপতির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

ঘটনার পর পুসকুনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতির ঘটনা ঘটেছে। আহত রাজপতিকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাটি পরিকল্পিত কি না এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *