বিদ্যুতের চাহিদার অর্ধেক জোগান আছে, আরও অর্ধেক প্রয়োজন: মুক্তাদির

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশে বিদ্যুতের চাহিদার তুলনায় বর্তমান সক্ষমতা অর্ধেকের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) সিলেট নগরীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বিদ্যুতের নতুন সংযোগের জন্য অপেক্ষমাণ সব মিল-ফ্যাক্টরি ও নতুন ব্যবসার প্রয়োজন এক জায়গায় হিসাব করলে দেখা যাবে, বর্তমানে প্রয়োজনের অর্ধেক বিদ্যুৎ সক্ষমতা রয়েছে। বাকি অর্ধেক সক্ষমতা আরও প্রয়োজন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণে সরকার কাজ করছে। গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপন এবং সমুদ্রের নিচ দিয়ে পাইপলাইন স্থাপনে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান সংকটের একটি বড় অংশ সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পাশাপাশি মৌসুমি কারণে গরমের সময়ে বিদ্যুতের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *