চট্টগ্রামে ১৫ আগস্টের অনুষ্ঠান থেকে ১৫ জন গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে পাঁচ নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে পাঁচ নারী আইনজীবীর জামিন পান। বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির কাছে হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্টের অনুষ্ঠান চলাকালে অভিযান চালানো হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে কৃষকলীগের কেন্দ্রীয় স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইসকান্দর মীর্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশের সাবেক ভাইস চেয়ারম্যান কামেলা খানম, মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিন ইয়াসমিন রয়েছেন।

এ ছাড়া সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যীশু রায় চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্টের অনুষ্ঠানে অংশ নিতে উম্মে হাবিবার বাসার নিচে আসার পর তাদের গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলমও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *