ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীতে চালুর প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।
জানা গেছে, সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে পিংক বাসটির ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পিংক বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া।
@ইয়াসমিন রিমা