ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৫ আগস্ট ভোরে ৫৩ বিজিবির জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। পরে মাদকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ৩৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
@ইয়াসমিন রিমা