সবুজ বড়াইগ্রামের আহ্বান এমপি আব্দুল আজিজের

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে গড়মাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রীর মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছেন ৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

রোববার বিদ্যালয় প্রাঙ্গণে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংকের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, “গাছ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে চাই। প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে যত্ন নিলে আমাদের বড়াইগ্রাম আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাহাদি হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মো. আশরাফ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি: মাহমুদুল হাসান মেমন, সহ সিনিয়র সাংবাদিক বৃন্দ।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *