দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মঈন খানের

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিগত ১৭ বছরে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে প্রশাসনিক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর হারানো ঐতিহ্য ও ভাবমূর্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. মঈন খান বলেন, দীর্ঘ সময়ের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত সরকারি সেবা ও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাঁর প্রধান লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করা এবং সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই এই মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালিত হলে জনগণ যেমন উপকৃত হবে, তেমনি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। জনগণের দেওয়া ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *