স্বামীকে হারানোর পর ফুটবল খেলতে গিয়ে একমাত্র ছেলেকেও হারালেন মা

ভেতরের খবর নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদায় ফুটবল খেলার সময় অচেতন হয়ে মারা গেছে দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহী। স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে ঘিরেই বেঁচে ছিলেন মা নাসরিন আক্তার। ছেলের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৬টার দিকে বোদা উপজেলার পাথরাজ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মাহী। খেলার একপর্যায়ে সে হঠাৎ অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
মাহী বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আবদুর রশিদ আরেফিন ২০২২ সালের ২৪ ডিসেম্বর পঞ্চগড় জেলা শহরে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারা যান। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্বামীর মৃত্যুর পর মাহীই ছিলেন নাসরিন আক্তারের একমাত্র অবলম্বন। এবার সেই সন্তানকেও হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পাথরাজ-চন্দনপাড়া এলাকায় বাবার কবরের পাশে মাহীর দাফন সম্পন্ন হয়।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *