ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলা নারী হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভোর সাড়ে ৩টার দিকে একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় ইউনিটটিতে ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা ঝুঁকি নিয়ে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় চিকিৎসা সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আক্রান্ত এলাকা থেকে বের করে আনা হয়। তবে আগুনে গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তিন নবজাতকের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় থাকা আরও ছয় শিশুকে উন্নত চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করছেন। প্রাথমিকভাবে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *