ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ১২ বছরের শাসনামলে মন্ত্রিসভার কোনো সদস্যের পদত্যাগের ঘটনা ছিল অত্যন্ত বিরল। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ছাত্র-যুব আন্দোলনের চাপের মুখে তার পদত্যাগকে আন্দোলনকারীরা বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন।
দিল্লির এক শিক্ষার্থী জানান, এই ঘটনা তাদের বিশ্বাস জুগিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব। পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীর পুরোনো বক্তব্য “আমাদের সরকারে কেউ পদত্যাগ করে না” আবারও ভাইরাল হয়।
আন্দোলনকারীদের দাবি, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, রিল ও প্রচারণা আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মতে, নতুন প্রজন্মের ডিজিটাল শক্তিকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *