গত ছয় মাসে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘ভঙ্গুর’ অবস্থায় পেয়েছিল। গত ছয় মাসে বাহিনীর নৈতিকতা, মনোবল ও সক্ষমতা বাড়াতে কাজ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে দু-একটি ব্যত্যয় ঘটেছে বলেও স্বীকার করেন তিনি।

গুমের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ নিয়ে তিনি বলেন, শুধু কমিশন গঠন করে সমস্যার সমাধান হবে না। ভুক্তভোগীরা যাতে সরাসরি আদালতে গিয়ে বিচার ও প্রতিকার পেতে পারেন, সে লক্ষ্যেই আইনটি করা হয়েছে। এতে গুমের সংজ্ঞা, অপরাধের ধরন, শাস্তি ও তদন্তের পদ্ধতি নির্ধারণের কথা রয়েছে।

নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনিও এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন। তাই দেশে শক্তিশালী গুম প্রতিরোধ আইন প্রতিষ্ঠা করা তারও প্রত্যাশা। প্রস্তাবিত আইনে গুমের সঙ্গে জড়িতদের শাস্তির পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশের তথ্য রয়েছে।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *