অতিরিক্ত লোডশেডিংয়ে মাধবদীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভেতরের খবর নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চলে এ কর্মসূচি। এতে মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। কিছু সময় জরুরি সেবার যান চলাচলও ব্যাহত হয়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মাধবদীর টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে তাদের আয়-রোজগারেও প্রভাব পড়ছে। তারা এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

পরে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মহসিন কবির জানান, লোডশেডিং জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদীর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *