প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠা, দলটির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ১৯৭৮ সালের ৩১ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর দাবি, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিহত ও আহত নেতাকর্মীদের অবদানও স্মরণ করেন তিনি।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস উল্লেখ করে দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *