৩ ছাত্রীর বিয়ের তথ্য, স্কুলে ফেরার নির্দেশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ার তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি। অনেকের ক্ষেত্রে শুধু পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছিল।

বিষয়টি জানার পর ছাত্রীদের অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ জন ছাত্রী ও তাঁদের অভিভাবকদের ডাকা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাঁদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর পারিবারিকভাবে মৌখিক বিয়ে হওয়ার তথ্য পাওয়া যায়। পরে আরও দুজনের তথ্য পাওয়া গেলে মোট সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। তবে কোনো বিয়ের আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর মধ্যে ১১ জন ও তাঁদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। তাঁদের বাল্যবিয়ে বন্ধ রাখার পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ছাত্রীদের সংসারে না গিয়ে বিদ্যালয়ে ফিরে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *