চিকিৎসার জন্য ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন টুকু

ভেতরের খবর নিউজ ডেস্ক: চিকিৎসার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসা ও ফলোআপ শেষে ২০ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস।

তিনি জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিছুদিন আগে থাইল্যান্ডের ব্যাংককে তাঁর রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। এবার সেই চিকিৎসার ফলোআপ করাতেই তিনি থাইল্যান্ড যাচ্ছেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হন মন্ত্রী। ফুসফুসে নিউমোনিয়ার আশঙ্কায় সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে শারীরিক অবস্থার বিবেচনায় তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *