অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি “ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড” (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করছে।  ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন বাণিজ্যিক ভাবে প্রদর্শিত ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৪ শনিবার বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
  • Related Posts

    কিংবদন্তি কন্ঠশিল্পি আশা ভোঁসলে আর নেই

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসাল আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার…

    পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটিকে বাংলাদেশের প্রতি সম্মান ও সমর্থনের প্রকাশ হিসেবে উপস্থাপন করেছে। এই মন্তব্য প্রকাশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *