চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছুড়িকাঘাত

সংবাদ বিভাগ:  এস এম ইরফান (চট্টগ্রাম প্রতিনিধি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছুরিকাঘাতে মোরসালিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত, এসময় তার কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনতাই করা হয়। সকাল ১১ টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ক্যাম্পাস গামী শাটল ট্রেনে এই দূর্ঘটনার ঘটে।
ঐ ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী ও তার বান্ধবী লাস্ট বগিতে ছিলো।
ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলো না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে ওঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেন,পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ছিনতাইকারীরা।
এসময় ভুক্তভোগীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে এর আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেতরের খবর/চট্টগ্রাম প্রতিনিধি

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *