গণমাধ্যম সংস্কার কমিশনের উদ্যোগে অভিনয় শিল্পী সংঘের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ জানুয়ারি ২০২৫ ইং গণমাধ্যম সংস্কার কমিশনের উদ্যোগে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান অংশগ্রহণ করেন। উক্ত সভায় গণমাধ্যমের সংস্কার বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনয়শিল্পীদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করেন। অভিনয়শিল্পীদের দীর্ঘদিনের দাবি পেশার স্বীকৃতি, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যক্রম দ্রুত কার্যকর করা, সরকারি গণমাধ্যমের স্বায়ত্বশাসন, টেলিভিশন এ সেন্সরশীপ, সরকারি ও বেসরকারি টেলিভিশনে ক্রমান্বয়ে নাটক কমে যাওয়া, পে চ্যানেল, বিটিভিতে অভিনয়শিল্পীদের সম্মানী বৃদ্ধি, গ্রেডেশন পদ্ধতির আধুনিকায়ন এবং নূন্যতম সম্মানী প্রাপ্ত অভিনয়শিল্পীদের এআইটি রহিত করা, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল সংবাদ পরিবেশনা, সর্বোপরি আধুনিক ও বাস্তবসম্মত সম্প্রচার নীতিমালা কার্যকর সহ নানা বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক আলোকপাত করেন।।

 

নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    কিংবদন্তি কন্ঠশিল্পি আশা ভোঁসলে আর নেই

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসাল আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার…

    পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটিকে বাংলাদেশের প্রতি সম্মান ও সমর্থনের প্রকাশ হিসেবে উপস্থাপন করেছে। এই মন্তব্য প্রকাশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *