ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান

সংবাদ বিভাগ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান, মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু’কে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে আমন্ত্রণ পত্রটি পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব।

আগামী ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে । ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রিত বিভিন্ন দেশে’র অতিথিদের নিয়ে অনুষ্ঠানটি’র আয়োজন করা হয়, ইভেন্টি আসলে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি সিরিজ। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ১০০টির বেশি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা আমন্ত্রণ গ্রহণ করেন।
এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সম সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *