শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান- সুনামি সতর্কতা”

সংবাদ বিভাগ: জাপানের আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের কিউশু অঞ্চল। রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৯। স্থানীয় সময় সোমবার রাত ৯টা ১৯ মিনিটে দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। টোকিও থেকে এএফপি এ খবর জানায়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কিউশু অঞ্চল। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা এক্সে জানায়, কর্তৃপক্ষ স্থানীয়দের সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে বা উপকূলের দিকে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, মিয়াজাকি শহরে এরই মধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এ রাজধানীতে প্রায় চার লাখ মানুষ বসবাস করছেন।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে, তার কাছাকাছি এলাকায় দুটি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

-নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *