এক সপ্তাহে’র মধ্যে হয়রানিমূলক প্রায় আড়াই হাজার মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

সংবাদ বিভাগ; আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সাইবার নিরাপত্তা আইনে যে মামলাগুলো হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরই মধ্যে অনেক মামলা প্রত‍্যাহার করা হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।’

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *