“এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই”

সংবাদ বিভাগ: এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা মনে করি না যে, তেমন কিছু দরকার হবে। কারণ, আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শরিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। সরকার যাতে সে রকম কাজ করে, সেজন্য আমরা আমাদের মতামত তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার সেটা শুনবে, শুনে কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, এটা আমরা আশা করি।

এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোট এবং পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের লিয়াজোঁ কমিটি।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *