“৫৪ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
পদ্মাসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়েছে।

বুধবার (২১ মে) রাজশাহীতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে। বিকেল ৫টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোনো আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী এখন বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ডাক দেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা। ভারত আন্তর্জাতিক নদীনীতি অমান্য করে, বাংলাদেশের নদীগুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় বক্তারা বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া গ্যারান্টি ক্লজ যুক্ত করে নতুন গঙ্গা পানি বণ্টন চুক্তির উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *