“মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছেন বেগম জিয়া,নেওয়া হচ্ছে এভারকেয়ারে”

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র ও ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,“চেয়ারপারসনের স্বাস্থ্যগত কিছু বিষয়ের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পূর্বনির্ধারিত একটি চেকআপের অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে আনা হয়েছে। তবে, পরীক্ষাগুলোর গুরুত্ব বিবেচনায়, রাতেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, চিকিৎসক এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রাত ১টার কিছু আগে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তাঁর রক্ত, হার্ট, লিভার ও কিডনি সংক্রান্ত একাধিক পরীক্ষা শুরু হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত উদ্বেগজনক কিছু না থাকলেও তাঁর দীর্ঘদিনের লিভার সিরোসিস, ডায়াবেটিস ও হৃদরোগের ইতিহাসের কারণে চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরীক্ষা চালানো হচ্ছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *