“আওয়ামী লীগ কর্মীদের সামরিক প্রশিক্ষণ! মেজর সাদিকসহ গ্রেফতার ২০”

ভেতরের খবর নিউজ ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় গোপনে আওয়ামী লীগ কর্মীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সাদিক আহমেদসহ ২০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে হাটহাজারীর একটি পুরোনো ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম, ওয়াকি-টকি, ল্যাপটপ এবং কিছু রাজনৈতিক নথিপত্র।

র‍্যাব-৭ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান—এটি একটি পরিকল্পিত প্রশিক্ষণ ক্যাম্প ছিল। যেটিতে রাজনৈতিক কর্মীদের শারীরিক ও কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এর পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে।”

গ্রেফতার হওয়া ব্যক্তিদের অধিকাংশই স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ এবং মূল দলের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র। অভিযানে আটক মেজর সাদিক একসময় সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটে কর্মরত ছিলেন, তবে তার বিরুদ্ধে পূর্বেও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ছিল।

আটকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বেআইনি সংঘবদ্ধ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর হাটহাজারীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, সাধারণ নেতাকর্মীদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *