“বনপাড়ায় সেনা অভিযানে গাঁজা উদ্ধারঃআটক ১”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে মোঃ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি হারোয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে হারোয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আমিরুল ইসলামের নিজ ঘর থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের মধ্যে অনেকেই সেনা অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে সেনাবাহিনীর এমন পদক্ষেপ জনমনে নিরাপত্তা ও শৃঙ্খলার অনুভূতি সৃষ্টি করেছে। পাশাপাশি, মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *