“গণতন্ত্রে ফিরিয়ে না আনলে সাংবাদিক সমাজ রাজপথে নামবে: কাদের গনি চৌধুরী”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
‎
‎মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সমাবেশে তিনি বলেন, “সংস্কারের মুলা ঝুলিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার চাই আমরা। তা না হলে সাংবাদিক সমাজ দাবির বাস্তবায়নে রাস্তায় নামবে।”
‎
‎গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
‎
‎কাদের গনি অভিযোগ করেন, সাগর-রুনি হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, “৬৪ জন সাংবাদিক হত্যার বিচার হয়নি। আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই, গণমাধ্যমে ফ্যাসিবাদ চাই না।”
‎
‎তিনি আরও বলেন, “বাংলার মাটিতে আর কোনো এক-এগারো হতে দেওয়া হবে না। আর কোনো ফ্যাসিস্ট বা সাংবাদিক হত্যাকারীকে জায়গা দেওয়া হবে না।”
‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম। বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে’র ওবায়দুর রহমান শাহীন, ডিইউজে’র খুরশীদ আলম প্রমুখ।

উজ্জল হোসেন।
‎ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *