“শাহবাগে উদ্বোধন হলো ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ “

ভেতরের খবর নিউজ ডেস্ক:  শাহবাগ চত্বরে আজ উদ্বোধন করা হলো ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’। গণঅভ্যুত্থানের ইতিহাসে শহীদদের শ্রদ্ধা জানাতে নির্মিত এই স্তম্ভটি জাতির মুক্তিসংগ্রামের এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে।

দৃঢ়তা, আত্মত্যাগ আর গণজাগরণের স্মারক হিসেবে তৈরি এই স্মৃতি স্তম্ভের উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই শাহবাগে ছিল উৎসবমুখর পরিবেশ। জাতীয় পতাকা, গণসংগীত, কবিতা আবৃত্তি আর স্মৃতিচারণে মুখর ছিল চারপাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন,জুলাই শহীদরা আমাদের চেতনার অগ্নিশিখা। এই স্তম্ভ নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানাবে, শিখাবে অধিকার আদায়ের সাহস।”

স্তম্ভটির গায়ে খোদাই করা হয়েছে আন্দোলনকালীন স্লোগান, কবিতা এবং শহীদদের নাম। এর উচ্চতা ১৮ ফুট এবং ব্যাস ৬ ফুট। চারপাশে রয়েছে রঙিন আলোকসজ্জা ও বসার জায়গা, যা সাধারণ দর্শনার্থীদের জন্য সর্বসাধারণের উন্মুক্ত রাখা হয়েছে।

এই স্মৃতিস্তম্ভ রাজধানীসহ দেশের ৬৪ জেলায় নির্মাণাধীন ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রকল্পের প্রথম সফল বাস্তবায়ন। আগামীর ৪ আগস্টের মধ্যে সব জেলা পর্যায়ে নির্মাণ সম্পন্নের লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।অনেকে একে বলছেন— “জুলাই গণঅভ্যুত্থানের বাস্তব প্রতিচ্ছবি”।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *