“টিএসসিতে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীর ছবিঃ শিক্ষার্থীদের প্রতিবাদে সরিয়ে দিল প্রশাসন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। প্রদর্শনীতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামে যুদ্ধাপরাধে দণ্ডিত মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, দেলোয়ার হোসাইন সাইদীসহ একাধিক ব্যক্তির ছবি টাঙানো হয়।
‎
‎ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং তা সরানোর দাবি তোলে। সন্ধ্যায় শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হয়ে প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করে এবং ছবিগুলো সরিয়ে ফেলা হয়। ছাত্রশিবিরও প্রশাসনের অনুরোধে তা মেনে নেয়।
‎
‎বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই ছবিগুলো সরানো হয়েছে। অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ একে একাত্তরের ইতিহাস বিকৃতির চেষ্টা বলে নিন্দা জানিয়েছে।

উজ্জল হোসেন।
‎ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *