“জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য জরুরি : তারেক রহমান”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হওয়া উচিত নয়। তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে সব দলের ঐক্য অপরিহার্য।

বুধবার (৬ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, ৫ আগস্ট ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ অনুযায়ী একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপি আন্তরিকভাবে কাজ করছে।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনে কেউ নিরাপদ নয়—এটা সবাইকে মনে রাখতে হবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *