“মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকীতে : তারেক রহমান”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আজ ৬ আগস্ট ২০২৫, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিস্থ মাহবুব ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সময় মরহুম মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *