রং তুলিতে নদী ও জীবন’  জলরঙে নদী রক্ষার বার্তা: “নোঙর”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বাংলাদেশের নদ-নদী আজ সংকটে। হারিয়ে যাচ্ছে একসময় খরস্রোতা, প্রাণবন্ত নদীগুলো। দখল, দূষণ, ও পলি জমে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে বহু নদী। এই প্রেক্ষাপটে আজ বুধবার, রাজধানীসংলগ্ন তুরাগ নদীর তীরে আয়োজন করা হয় একটি ব্যতিক্রমধর্মী আর্ট ক্যাম্প  ‘রং তুলিতে নদী ও জীবন’।

ভিন্নমাত্রার এই আয়োজনে প্রধান অতিথি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ এজাজ ভেতরের খবর কে বলেন,নোঙর -দিনব্যাপী শিল্পকর্মের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল জলরঙের মাধ্যমে নদী রক্ষার প্রতিবাদ। দেশবরেণ্য ও নবীন শিল্পীরা একত্রিত হয়ে তুরাগ নদীর বাস্তব অবস্থা এবং নদীকে ঘিরে মানুষের জীবন-জীবিকার চিত্র তুলে ধরেন ক্যানভাসে। নদীর প্রতি ভালোবাসা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

নোঙরের শিল্পীরা বলেন, “নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের সংস্কৃতি ও অস্তিত্বের অংশ। আজ আমরা তুলি ও রঙে সেই নিঃশব্দ প্রতিবাদ জানাচ্ছি নদী হত্যার বিরুদ্ধে।”

নোঙরের সদস্য সচিব রাশিদুল হাসান বলেন, তুরাগ নদী একসময় রাজধানীর অর্থনীতির গুরুত্বপূর্ণ বাহক ছিল। কিন্তু এখন তা অবৈধ দখল, শিল্পবর্জ্য, ও অপরিকল্পিত নগরায়নের কারণে চরম দূষণের শিকার। এই আয়োজনের মাধ্যমে তুরাগসহ বাংলাদেশের সব নদীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নদী রক্ষায় শুধু নীতিমালাই নয়, দরকার সামাজিক আন্দোলন ও সৃজনশীল প্রতিবাদ। ‘রং তুলিতে নদী ও জীবন’ ছিল তেমনই একটি প্রয়াস।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *