ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন ৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক দোকানের সামনে পড়ে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত দেহ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি টুকরো টুকরো করে ব্যাগে ভরে ঘটনাস্থলে ফেলে যায়।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।